Friday, May 10, 2013

স্বাধীনতার অগ্রনায়ক মওলানা আবদুল হামিদ খান ভাসানি

আমাদের স্বাধীনতা লাভের পিছনে বেশ কয়েকজন নেতা ১৯৭১ সালের আগে আমাদের দেশের জনগনের স্বার্থে কাজ করে গেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
মওলানা আবদুল হামিদ খান ভাসানি সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তাঁর পিতার নাম হাজী শরাফত আলী খান পাকিস্তান আমলে মওলানা আবদুল হামিদ খান ভাসানি পূর্ব বাংলার জনগণকে স্বাধীনতার চিন্তায় উজ্জীবিত করেন
কংগ্রেসে যোগদান করে ১৯১৯ সালে অসহযোগ আন্দোলন খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন ১৯২৬- আসামে প্রথম কৃষক-প্রজা আন্দোলনের সুত্রপাত ঘটান ১৯২৯- আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এখান থেকে তার নাম রাখা হয় "ভাসানীর মাওলানা"
এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয় দেশের মানুষের কাছে 'মজলুম জননেতা' হিসাবে সমধিক পরিচিত ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ১৯৫৪ সালে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট নির্বাচনে হক- ভাসানি- সোহরাওয়াদী নামে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তাতেই তাঁর জনপ্রিয়তা বোঝা যায় ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারীতে এক সম্মেলনে তিনি পাকিস্তানের শাসক গুষ্টির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান ভাসানী ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টির ( ন্যাপ ) প্রতিষ্ঠাতা মওলানা ভাসানী উনসত্তরের গণ - অভুখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে 9 সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মওলানা ভাসানী তার সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে, পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেক অন্য কোন প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না তিনি বঙ্গবন্ধুর মুক্তি এবং পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলন সমর্থন করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের অন্যতম উপদেষ্টা নিযুক্ত হন মওলানা ভাসানী শোষণ নির্যাতনের বিরুধে গরিব সাধারণ মানুষের স্বার্থে আজীবন রাজনীতি করেছেন বলে তাঁকে মজলুম জননেতা বলে অভিহিত করা হয়ে থাকে

No comments:

Post a Comment